News Editor
১৩ মে ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়?

অনলাইন ডেস্ক : গ্রীষ্মকাল। এসময় বাজার ছেয়ে থাকে নানা রসালো ফলে। তরমুজ তার মধ্যে অন্যতম। মিষ্টি স্বাদের এই ফল অনেকের কাছেই প্রিয়। আপনি কি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন? আমাদের নিত্যদিনের নানা অভ্যাসের ভেতরেই ছোট ছোট ভুল লুকিয়ে থাকতে পারে। অজান্তেই হয়তো আমরা এমনকিছু করছি, যেগুলো পরবর্তীতে আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক, তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়-

১. হজমে সমস্যা

পরিমিত তরমুজ খেলে তা পাকস্থলীর নানা উপকার করে থাকে। কিন্তু আপনি যদি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন তখন তা হজমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ফল ও পানির সংমিশ্রণ আমাদের শরীরের তাপমাত্রায় ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সেখান থেকে পেটে ব্যথা, গ্যাস এবং এ জাতীয় আরও কিছু সমস্যা দেখা দিতে পারে।

২. শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা শরীরে বাড়তি তাপ তৈরি করে। এদিকে বাইরেও ভীষণ গরম আবহাওয়া। তার সঙ্গে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তৈরি হতে পারে পানিশূন্যতার। তাই পছন্দের ফল তরমুজ খাওয়ার পর অন্তত আধাঘণ্টা বিরতি নিয়ে তবেই পানি পান করুন।

৩. বমি হতে পারে

আপনি যদি তরমুজ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি পান করেন তবে দেখা দিতে পারে বমির মতো সমস্যাও। কারণ এটি পেটে বাড়তি গ্যাস তৈরি করে। এর ফলে হতে পারে বমি। এই সমস্যা থামানোর জন্য আদা ও পুদিনার চা খেতে পারেন। এরপরও না থামলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

৪. পেট ফাঁপা

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা পেট ফাঁপার কারণ হতে পারে। যে কারণে আপনার পেট ফুলে যেতে পারে এবং সেখান থেকে শুরু হতে পারে অস্বস্তি। এ ধরনের সমস্যা দেখা দিলে আদা চিবিয়ে খান খান। আদায় থাকা বিশেষ গুণাবলী পেট ফাঁপা দূর করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১০

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১১

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১৪

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১৫

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৬

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৭

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৮

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

২০