Hamidul Haque
১২ মে ২০২৫, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাছ খেয়ে আইসিইউতে নিক্কি!

বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশনের পরিচিত চেহারা নিক্কি তম্বলি। অংশ নিয়েছেন বিগ বস থেকে খতরো কে খিলাড়ির মতো মাস্টার শেফের মতো রিয়্যালিটি শোতে। সামাজিক মাধ্যমে বিশাল অনুসারী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, তারকা মাস্টার শেফ-এ শেষবার তাঁকে দেখা গেছে।

শো শেষ হওয়ার একদিন পরই আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে। জরুরি পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। ফুড অ্যালার্জি কতটা মারাত্মক আকার ধারণ করেছিল সেই ঘটনার কথাই বলেছেন নিক্কি।

ভারতের গণমাধ্যম পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দেওয়ার ৪ দিন আগে শারীরিক অবস্থা সংকটজনক ছিল।
বন্ধুদের সঙ্গে একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। উজ্জ্বল লাল বর্ণের ব্যাকলেস ড্রেসে সেখানে যোগদান করেন। সে
বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করা, খাওয়াদাওয়া করা সবটাই আনন্দের সঙ্গে করেছিলেন। কিন্তু, শেল ফিস খেয়ে তো একেবারে জীবন নিয়ে টানাটানি।

তিনি বলেন, ‘আমি জানতামই না যে শেল ফিসে আমার অ্যালার্জি আছে। কাঁকড়া, চিংড়ি এগুলো খেয়ে যে আমার এইরকম পরিণতি হবে বুঝিনি। আগে কখনও এইরকম হয়নি।’

তিনি বলেন, ৪ টা চিংড়ি খাওয়ার পরই অস্বস্তি শুরু হয়। ফুসফুস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।

ফুসফুসের সঙ্গে চোখ-মুখও ক্রমশ ফুলে যাচ্ছিল। পুরো শরীরে চুলকানি শুরু হয়ে যায়। চোখ-মুখ ফুলে কত বড় দেখাচ্ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল হুইলচেয়ারে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আমার পরিস্থিতি দেখে আইসিইউ-তে ভর্তির পরামর্শ দেন।
নিক্কি তম্বলি দু’দিনের জন্য আইসিইউ-তে ভর্তি ছিলেন। নিকির পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে আইসিইউ-তেই একমাত্র জরুরি পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে ওষুধ দিয়ে চিকিৎসা শুরু সম্ভব।

এই ঘটনার পর নিক্কি প্রত্যেককে অনুরোধ করেছেন সকলে যেন তাঁদের অ্যালার্জি টেস্ট করিয়ে নেন। নিজের ওই অবস্থা দেখে ভয় পেয়ে পেয়ে গিয়েছিলেন নিক্কি। তিনি বলেন, ‘খুব অতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৪

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৬

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৭

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৯

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

২০