News Editor
৮ মে ২০২৫, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনের মানুষ খুঁজে পেয়েছেন প্রসেনজিৎ কন্যা

বিনোদন ডেস্ক : টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার অভিনয় যেমন প্রশংসিত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। ব্যক্তিজীবনে অভিনেতা তিনটি বিয়ে করেছেন। আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে।

প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনও সম্পর্কই নেই। বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই সক্রিয় থাকেন।

সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা।

কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এসময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটা স্পষ্ট।

এই ছবিগুলিতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি খুব মিষ্টি’ বলে মন্তব্য করেন, সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দেন।

রহস্য়ময় ওই যুবকের সঙ্গে কোথাও ঘুরতে গেছেন প্রেরণা। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অল্প বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা। মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনও টলিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎ-কন্যা। একেবারে বাবার মতোই দেখতে তাকে। যেমন গায়ের রং তেমনই গ্ল্যামার। দু’বছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

বিদেশে প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে প্রসেনজিৎ-অপর্ণার সংসার ভাঙে। প্রেরণার বয়স তখন মাত্র ১ বছর। এরপরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

২০