নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এফবিসিসিআই এর ভোট গ্রহন সম্পন্ন, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক: :উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রাপ্ত ভোট থেকে প্রাথমিক যাচাই বাছাই শুরু হয়েছে। যাচাই বাছাই সম্পন্ন হলে শুরু হবে মূল গণনা।

এফবিসিসিআই নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে প্রাথমিকভাবে মোট ১ হাজার ৯৯০ জন ভোটার থাকলেও যাচাই বাছাই শেষে ১ হাজার ৯৫৪ জন ভোটার ভোট প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পান। সেই ভোটারদের মধ্য থেকে নির্বাচনে ভোট প্রদান করেন ১ হাজার ৭৪৬ জন। এক্ষেত্রে সোমবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার বিকেল সোয়া ৫ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

এ. মতিন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে ভোটারদের কেউ কোনো অভিযোগ করেননি। কারণ ভোটারদের এনআইডি কার্ড ও স্বাক্ষর মিলিয়ে তারপর ভোট প্রদানে তাদের অনুমোদন করা হয়েছে। কোনো বেনামী বা জাল ভোট হয়নি। সব ভোটারই সঠিক ছিলেন। তবে সামান্য কিছু অভিযোগ ছিল, সেগুলো দ্রুতই সমাধান করা হয়েছে। নির্বাচনের পরিবেশ খুবই শান্তিপূর্ন এবং উৎসবমুখর ছিলো বলেও জানান তিনি। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।

এর আগে সোমবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট ২০২৩ এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে পরিচালক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ৪৯ জন। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ৩ জন পরিচালক প্রার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০