Hamidul Haque
২৭ মে ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ১

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় মির্জাপুর-বালিয়া ভায়া উয়ার্শী আঞ্চলিক সড়কের রোয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বর্ধনপাড়ার মুজাফ্ফর মিয়ার ছেলে মোটরসাইকেল চালক মো. পারভেজ হোসেন ও ধামরাই উপজেলার ধানতারা গ্রামের অটোযাত্রী আশু দেওয়ান। আহত মো. নাহিদ হাসান বর্ধনপাড়ার সাজেদ মিয়ার ছেলে। পারভেজ ও নাহিদ এ বছর উয়ার্শী পাইকপাড়া এম ইয়াসিন অ্যান্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

মির্জাপুর থানার এসআই নাছিমা আক্তার বলেন, বন্ধু নাহিদকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে উয়ার্শী ব্রিজে যাচ্ছিলেন পারভেজ। রোয়াইল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মির্জাপুরগামী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এক অটোযাত্রীসহ তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক পারভেজ ও আশুকে মৃত ঘোষণা করেন। অাহতকে ঢাকায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০