Hamidul Haque
২৬ মে ২০২০, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে তিস্তা নদীর বাঁধ ভেঙ্গে দুই গ্রাম প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি: আকস্মিক পানি বৃদ্ধি ফলে লালমনিরহাটে তিস্তা নদীর বাঁধ ভেঙ্গে দুই গ্রাম প্লাবিত হয়েছে। এসময় নিজের বসতঘর বাচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু সাইদ (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বাধের পাশেই ভুমিদস্যুর বালু উত্তোলন করায় বন্যার আগেই বাঁধটি ধসে গিয়েছে বলে ইউপি চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি।

ঙ্গলবার (২৬ মে) সকালে জেলা সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজ ছাত্র ঐ গ্রামের দিনমজুর দুলু মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা স্বপন জানান, বাধের পাশেই তিস্তা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করায় সেই সাথে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চর গোকুন্ডার বাম তীর বাধটি মঙ্গলবার সকালে ধসে গিয়ে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। এসময় প্রবল পানির চাপে ১১টি বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। এসময় নিজের বসতঘর রক্ষা করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই এলাকার দুলু মিয়ার ছেলে কলেজ ছাত্র আবু সাইদ (২২) বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মহিবুল হক নদী ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করে জানান, ভাঙ্গনরোধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, জিও ব্যাগ ফেলানোর কাজ চলছে। পাউবোর এই কর্মকর্তা আরো জানান, বাধের পাশেই ভুমিদস্যুর বালু উত্তোলন করায় বন্যার আগেই বাঁধটি ধসে গিয়েছে। বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা না নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে রংপুরের কাউনিয়া, গংগাচড়া, পীরগাছা লালমনিরহাটের, সদর, আদিতমারীসহ বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০