স্টাফ রিপোর্টার
১৮ মে ২০২০, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র রমজান মাসে মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন: ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ক্রমাগত জঘন্য মিথ্যাচার ফৌজদারি অপরাধের শামিল। নেশা না করেও নেশাগ্রস্ত মানুষ যেভাবে নেশায় বুঁদ হয়ে বকবক করে, তাদের নেতাদের বক্তব্যগুলো ঠিক সেই রকম। তাই আশা রাখি, দয়া করে পবিত্র রমজান মাসে মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসবেন এবং এই অভ্যাসটা পরিহার করবেন।

তিনি বলেন, করোনার এই দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে শেখ হাসিনার সরকার। ৬ কোটির বেশি মানুষ এই ত্রাণ সহায়তা পেয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আরো এক কোটি মানুষকে সহায়তা দেয়া হয়েছে। ফলে এখন পর্যন্ত কেউ না খেয়ে মারা যায়নি।

ত্রাণ পেয়ে মানুষ খুশি দাবি করে তিনি বলেন, সরকারের এই কার্যক্রমে বিএনপি খুশি হতে পারেনি। তারা প্রচণ্ড হতাশ এবং সেই হতাশা থেকেই নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। বিএনপি মাঝেমধ্যে ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জে ত্রাণ দেয়ার নাম করে ফটোসেশন করে চলে আসছে। তারা এখন জেগেও ঘুমায়। তাই তাদের ঘুম ভাঙানো যায় না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। এই কাজে বিরোধী রাজনীতিকরাও সহায়তা করছে। দল-মত নির্বিশেষে সবাইকে ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০