নিউজ ডেস্ক
১৭ মে ২০২০, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৭ হাজার কিলোমিটার ক্যাবল স্থাপন করার ঘোষণা দিয়েছে ফেসবুক

নিউজ ডেস্ক:  ৩৭ হাজার কিলোমিটার ক্যাবল স্থাপন করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কয়েকটি টেলিকম কোম্পানির সঙ্গে একত্র হয়ে আফ্রিকা মহাদেশের ১৬টি দেশে দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুক বলছে, হয়তো এটিই বিশ্বের দীর্ঘতম ক্যাবল সংযোগ হতে যাচ্ছে। ২০২৪ সালে এটি ব্যবহার করা যাবে। আফ্রিকায় বর্তমানে যে ইন্টারনেট পরিষেবা আছে, তার থেকেও তিনগুণ বেশি হবে এটি চালু হলে। আফ্রিকার তরুণদের এই মাধ্যমটিতে আরো সক্রিয় করতেই এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এক ব্লগে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এই পরিষেবা চালু হলে আফ্রিকা অঞ্চলে ইন্টারনেট সেবার মান অনেক উন্নত হবে। এর সুফল মধ্যপ্রাচ্যেও পাওয়া যাবে। সেইসঙ্গে এই অঞ্চলে ৪-জি ও ৫-জি নেটওয়ার্ক স্থাপনে বড় ভূমিকা পালন করবে।

গোটা বিশ্বে গড়ে প্রতি ১০ জনের ছয় জন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত আছেন। তবে এর গড় সংখ্যা সবচেয়ে কম আফ্রিকা মহাদেশে। সেখানে প্রতি ১০ জনের মাত্র চারজন ইন্টারনেটের সঙ্গে নিজেদের যুক্ত করতে পেরেছেন।

১৩০ কোটি মানুষের বাস এই মহাদেশে। অথচ প্রযুক্তির ব্যবহারে তারা সবচেয়ে পিছিয়ে। আগামীর প্রযুক্তি ফার্ম ও ব্যবসা তৈরির জন্য এর থেকে ভালো স্থান পৃথিবিতে খুব কম আছে। সে জন্যই ফেসবুক খুব বেশি আগ্রহী ওই অঞ্চলকে তাদের নেটওয়ার্কে আনতে।

ব্লুমবার্গ জানায়, এই প্রকল্পে ফেসবুককে এক বিলিয়ন ডলার গুণতে হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হলে আফ্রিকার সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপের ক্যাবল নেটওয়ার্ক সংযুক্ত হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০