স্টাফ রিপোর্টার
৯ মে ২০১৯, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাহুল গান্ধীরই জয় হলো অবশেষে

বিজেপির করা মামলায় রাহুল গান্ধীরই জয় হলো অবশেষে। রাহুল গান্ধী বিদেশি নাগরিক, তার দুটি মনোনয়ন পত্র বাতিল করা হোক।এমন দাবি করে সুপ্রিম কোর্টে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বৃহস্পতিবার ওই মামলার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি এবং কেরালার ওয়াইনাড লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। নির্বাচন এগিয়ে আসতেই আচমকা রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তিনি যদি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন তাহলে ভারতের নির্বাচনে তিনি লড়তে পারবেন না। এটি আইন বিরোধী। রাহুল গান্ধীর বিরুদ্ধে এমন মন্তব্যও উঠতে থাকে।

অন্যদিকে, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীকে নোটিসও পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত।

বৃহস্পতিবার রাহুলের নাগরিকত্ব মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, রাহুল গান্ধী যে ভারতীয় নাগরিক নন এবং তিনি যে ব্রিটিশ নাগরিক সেটা আবেদনকারী কিভাবে জানলেন? একই সঙ্গে আদালত আরও জানিয়েছে, একটি কাগজের উপর ভিত্তি করে কখনও কোনও ব্যক্তির নাগরিকত্ব সম্পর্কে মন্তব্য করা উচিত নয়।

রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পেশ করেন সুব্রহ্মণ্যম স্বামী। চিঠিতে জানানো হয়েছিল, ২০০৩ সালে ব্রিটেনে নথিকৃত একটি সংস্থার পরিচালকদের নামের মধ্যে রাহুল গান্ধীর নামও নাকি রয়েছে। ওই সংস্থা ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যে বার্ষিক রিটার্ন জমা দিয়েছে, সেখানে রাহুল গান্ধীর নাম ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করা ছিল।

এই প্রসঙ্গ টেনেই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরণের একটি কাগজ কখনও কোনও ব্যক্তির নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না। ফলে নাগরিকত্বের প্রশ্নে জিতে গেলেন রাহুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০