নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে এমবিবিএস পাশ না করে কাগজপত্রে চিকিৎসক লেখার অপরাধে একজন প্রাইভেট ক্লিনিকের মালিকেকে ৫ হাজার টাকা ও অপর একটি ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। ইউএনও সুবর্ণা রানী সাহা জানান, দীর্ঘদিন যাবন কালীগঞ্জ শহরের নীমতলা বাসষ্ট্যান্ডে ইসলামি (প্রা:) হাসপাতালের মালিক সুমন হোসনে এমবিবিএস পাশ না করে নিজের নামের আগে চিকিৎসক ব্যবহার করে রোগি দেখতেন। তিন বছরের মেডিকেল অ্যাসিসট্যান্ট কোর্স করেই নামের আগে ডা. পদবি লাগিয়ে নিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের ইসলামি প্রাইভেট হাসপাতালের মালিক. সুমন হোসেন। তিনি পরিচয় দিয়ে আসছিল মা ও শিশুবিষয়ক চিকিৎসক। সুমন হোসেন ফরিদপুরের ইনস্টিটিউট অব মেডিকেল অ্যাসিসট্যান্ট থেকে৩ বছর মেয়াদি একটি কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে মেডিকেল অ্যাসিসট্যান্ট পেশাদার হিসেবে রেজিস্ট্রেশন ভুক্ত হন। এই সার্টিফিকেট দিয়েই তিনি নামের আগে ডাক্তার পদবি লাগিয়ে বনে গেছেন ও মা ও শিশুবিষয়ক চিকিৎসক। শহরের নিমতলায় নিজের মালিকানাধীন ইসলামি প্রাইভেট হাসপাতালে রোগী দেখছেন তিনি। এ ব্যাপারে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, এমবিবিএস পাস ছাড়া কেউ নামের আগে কেউ ডাক্তার পদবি লিখতে পারেন না। মেডিকেল অ্যাসিসট্যান্ট কোর্স করে নামের আগে ডাক্তার লেখার কোনো সুযোগ নেই। গত ৩০ মার্চ রাতে কালীগঞ্জ শহরের নিমতলায় সুমন হোসেনের মালিকানাধীন এই ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে ডাক্তার প্রফুল¬ কুমারের ভুল অপারেশনে সোনালী খাতুন (২১) নামে এক প্রসুতি মায়ের মারা যাওয়ার অভিযোগ রয়েছে। ক্লিনিকটির পরিবেশ খুবই নোংরা ও পাশ করা কোন নার্স নেই। মালিক নিজেই ডাক্তার সেজে রোগি দেখেন ও ক্লিনিকে অপারেশন করে থাকে। এর কারণে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের বাসষ্ট্যান্ড এলাকায় সুমন ক্লিনিকে অভিযান চালিয়ে সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও জানান, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হোটেল, দোকানে পরিস্কার পরিচ্ছন্নতা এবং দ্রব্য মুল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশণা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০