স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘১৫ ফেব্রুয়ারি থেকে ইজতেমা আয়োজনে সমস্যা হবে না’

নিউজ ট্রেইলার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সম্মিলিতভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তাবলীগ জামাতের নেতারা সকলেই ঐকমত্যে পৌঁছেছেন।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মাঠে কে ইমামতি করবেন, কে নেতৃত্ব দেবেন, সেসব খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষ মিলে যাতে সুন্দরভাবে ইজতেমা শেষ করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।তিনি বলেন, সারা পৃথিবীতেই তাবলিগ জামাতের মধ্যে এখন দ্বিমত রয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এসব বিষয় সমাধানের জন্য ধর্ম প্রতিমন্ত্রী তাবলিগ জামাতের দুপক্ষের দুজন করে চারজন মুরব্বির সমন্বয়ে আলোচনায় বসবেন। এ বৈঠক আজ দুপুরেই সচিবালয়ে অনুষ্ঠিত হবে।বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের আইজি, র্যা বের ডিজিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০