News Editor
১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ তথ্য নিশ্চিত করেছে।  খবর আল জাজিরার

ইয়েমেনি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আল-জাওফের বিভিন্ন এলাকায় হুথিদের ‘সমাবেশ ও ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে তারা দাবি করেছিল, মারিবে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, শনিবার ও রোববার দেশটির কয়েকটি প্রদেশে হুথিদের অবস্থানে মোট ১৮১টি অভিযান চালানো হয়। এসব হামলায় হুথি গোষ্ঠীর কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেই ইয়েমেনে নতুন করে সংঘাত বাড়ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন আবারও পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০