News Editor
৬ জুলাই ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

মিশন হেক্সা পূর্ণ করার লক্ষ্য ছিল ব্রাজিলের। থামতে হলো একটু আগেভাগেই। নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতেই বিদায়ের বাঁশি বেজেছে সেলেসাওদের। কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়নদের কেন এমন দুর্দশা নামল মেটলাইফ স্টেডিয়ামে? 

বেইন স্পোর্টস কয়েকটি কারণ জানিয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি গণমাধ্যমও বেশ কিছু বিষয়কে দোষারোপ করছে। তাদের মতে, ব্রাজিলের এমন হতাশাজনক বিদায়ের পেছনে বড় চারটি কারণ স্পষ্ট হয়ে উঠেছে।

আনচেলত্তির পরিকল্পনার ব্যর্থতা

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু নরওয়ের বিপক্ষে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। ব্রাজিল আক্রমণে কিছু সুযোগ তৈরি করলেও দলগত সমন্বয় ছিল না। প্রথমার্ধে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিস, মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো এবং পুরো ম্যাচজুড়ে ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভরশীলতা দলটিকে ভুগিয়েছে। যোগ করা সময়ে নেইমারের গোল শুধু ব্যবধানই কমিয়েছে, হার এড়াতে পারেনি।

পেনাল্টি মিসের বড় মূল্য

নকআউট ফুটবলে একটি পেনাল্টি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ব্রুনো প্রথমার্ধেই ব্রাজিলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু অরিয়ান নিল্যান্ডের দারুণ সেভে সেই সুযোগ হাতছাড়া হয়। সেই শট ও ব্রুনোকে পাঠানো নিয়েও বেশ বিতর্ক চলছে। তবে ম্যাচের ফলের বিবেচনায় ওই পেনাল্টি হতে পারত টার্নিং পয়েন্ট। যা ব্রাজিলের জন্য হয়েছে দুঃস্বপ্নের মতো।

এনদ্রিকের সুযোগ নষ্ট করা

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাস থেকে গোলরক্ষকের মুখোমুখি হয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এনদ্রিক। সেই সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। বড় ম্যাচে এমন সুযোগ নষ্টের মূল্য অনেক সময় পুরো দলকেই দিতে হয়। এছাড়া রাফিনহার অনুপস্তিতি আর দলের একের পর এক সুযোগ মিসের মহড়া ব্রাজিলকে ভুগিয়েছে।

হালান্ডের বিধ্বংসী পারফরম্যান্স

স্লথ খেলা ব্রাজিলকে মূলত একাই থামিয়ে দিয়েছেন আর্লিং হালান্ড। ৭৮তম মিনিটে হেডে নরওয়েকে এগিয়ে দেওয়ার পর ৮৯তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্রাজিলের বিদায় নিশ্চিত করেন তিনি। জোড়া গোলে টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় সাত, ফলে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে আসেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

৯

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১০

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১১

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১২

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৩

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৪

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৫

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৬

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৭

Founding of YouTube A Short History

১৮

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৯

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

২০