News Editor
২৬ এপ্রিল ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্টারনেট সেবাকে জরুরি পণ্য ঘোষণায় কর অব্যাহতির দাবি

ইন্টারনেট সেবাকে জরুরি পণ্য হিসেবে চিহ্নিত করে এ খাতে আয়কর অব্যাহতি দাবি করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। 

অনুরূপ দাবি করে ইন্টারনেট সেবাকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে শুল্ক কাঠামো পুনর্নির্ধারণের কথা বলছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠন দুটি এমন দাবি জানায়। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

আইএসপিএবি ইন্টারনেট মডেম, রাউটার, সার্ভার সহ একাধিক পণ্যের ওপর করভার ১৫ শতাংশ থেকে ০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।

আইএসপিএবি আরও জানায়, এনটিটিএন অপারেটরদের উচ্চ ট্রান্সমিশন খরচ এবং জেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তৃণমূল পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

ইন্টারনেট সেবাকে সাশ্রয়ী করার পথে প্রধান বাধা ভ্যাট উল্লখ করে সংগঠনটি জানায়, বর্তমানে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট থাকলেও অফিস ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের ওপর আইএসপিগুলোকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়, যার কোনো রেয়াত পাওয়া যায় না। এতে ইন্টারনেটের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। আইএসপিএবি-এর দাবি, ইন্টারনেটের সকল পর্যায়ে ভ্যাট ৫ শতাংশে নামিয়ে আনতে হবে।

বিসিএস জানায় আগে একটি মানসম্মত কম্পিউটার ২৫-৩০ হাজার টাকায় পাওয়া যেত, যা ডলারের মূল্যবৃদ্ধি ও উচ্চ শুল্কের কারণে এখন ৬৫ হাজার টাকার নিচে পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। দেশের ২৭ লাখ বেকার তরুণকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার বড় সুযোগ থাকলেও কম্পিউটারের উচ্চমূল্য এই সম্ভাবনার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনটি ল্যাপটপের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে।

বিসিএস আরও জানায়, যন্ত্রাংশের শুল্ক ও সাইবার ঝুঁকি শুধু ল্যাপটপ নয়, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন-মনিটর, এসএসডি এবং মেমোরি কার্ডের ওপর বর্তমানে উচ্চহারে শুল্ক ও কর আরোপ করা আছে। মনিটরের ওপর প্রায় ৪০ শতাংশ এবং মেমোরি কার্ডের ওপর ৩৭ শতাংশ চার্জ থাকায় বাজারে নিম্নমানের ও নকল পণ্যের সয়লাব ঘটেছে। বিশেষ করে এসএসডি এবং মেমোরি কার্ডের মতো সংবেদনশীল পণ্যের উচ্চ শুল্কের কারণে ব্যবহারকারীরা তথ্য হারানোর ঝুঁকিতে পড়ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০