আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

News Editor
জুন ৩, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বজয় করে ফেলেছে। লিওনেল মেসি পেয়ে গেছেন পরম আকাঙ্ক্ষিত শিরোপার দেখা। তবে তিনি সেখানেই থামেননি। চতুর্থ বিশ্বকাপ জয়ের আশা নিয়ে এবার তিনি যাচ্ছেন ২০২৬ বিশ্বকাপে।

সে লক্ষ্যে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্পে সোমবার প্রথম অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। হালকা চোট থাকায় মাঠে না নেমে জিমে ঘাম ঝরান অধিনায়ক লিওলেন মেসি।

দলের অন্যরা ক্যাম্প হোটেলে প্রতি ঘরে দুজন করে থাকলেও মেসিকে রুম শেয়ার করতে হচ্ছে না। অধিনায়ক থাকছেন একটি আলাদা কক্ষে।

সেই কক্ষের নম্বর নিয়ে শুরু হয়েছে আর্জেন্টাইন সমর্থকদের নতুন উন্মাদনা। ২০২২ কাতার বিশ্বকাপের সময় দোহার হোটেলে মেসি ছিলেন ২০১ নম্বর রুমে। তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। মেসি রুম নম্বর থেকে শূন্য বাদ দিয়ে দুই ও এক যোগ করলে হয় তিন।

কাকতালীয়ভাবে কানসাসে তার রুম নম্বর ২০২। বিষয়টিকে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত ধরে উচ্ছ্বসিত সমর্থকরা। কারণ, শূন্য বাদ দিয়ে দুই ও দুই যোগ করলে হয় চার! আর্জেন্টিনা যে এই চারের খোঁজেই এবার পা রাখছে বিশ্বকাপে!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।