নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজা উদ্বোধন করতে কোন তারকা কত টাকা নেন?

অনলাইন ডেস্ক: শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কলকাতার বড় থেকে ছোট ক্লাবগুলোতে ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের কাজ। এই উৎসবকে কেন্দ্র তৈরি হয় বহু মানুষের উপার্জনের পথও। সে রকমই একটি বিষয় হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন।

প্রতি বছরই বিভিন্ন ক্লাবগুলিতে তারকাদের নিয়ে আসা হয় পূজা উদ্বোধন করার জন্য। পর্দার প্রিয় চরিত্রদের দেখতে সেই মণ্ডপে উপচে পড়ে জনগণের ভিড়। কাদের পূজা কত বড় হলো? সেই নিয়ে চলে প্রতিযোগিতা।

যত নামী তারকা পূজা উদ্বোধন করতে আসবেন, টাকার অঙ্কও ততটাই ভারী হবে।

কারো পারিশ্রমিক হাজারের ঘরে তো কারো অঙ্কটা লাখের ঘরে পৌঁছায়। পূজা উদ্বোধনে খোঁজ পড়ে বড় থেকে ছোট পর্দার তারকাদের।

পূজা উদ্বোধন করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তারকারা? শোনা গেছে, পূজা উদ্বোধনে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন কোয়েল মল্লিক। সেই তুলনায় অনেক কম টাকা নিয়ে থাকেন টিভি তারকারা।

টলি কুইন পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন বাংলাদেশি টাকায় পৌনে ৭ লাখ টাকা। তাঁর থেকে কিছুটা কম পারিশ্রমিক দাবি করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ধার্য করেন সোয়া ৪ লাখ টাকা। এই একই পারিশ্রমিক দেবেরও। অন্যদিকে মিমি চক্রবর্তী পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন সাড়ে ৩ লাখ টাকা।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় উদ্বোধনের জন্য প্রায় সোয়া ৪ লাখ টাকা পারিশ্রমিক নেন।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে পারিশ্রমিক পৌনে ৩ লাখ টাকা। অঙ্কুশ হাজরাও নাকি পূজা উদ্বোধন করেন পৌনে ৩ লাখ টাকায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিক নিয়ে থাকেন ২ লাখ টাকা। যশ দাশগুপ্তর জন্য প্রায় ২ লাখ টাকা ধরে রাখা যায়।

এ তো গেল বড় পর্দার অঙ্কটা। ছোট পর্দার তারকারা অর্থাৎ ড্রয়িং রুমের সঙ্গীদের আনতে গেলে কতটা বাজেট রাখতে হবে জানেন কি? যে ধারাবাহিকের টিআরপি যত বেশি তাঁর দর ততটাই। পূজার প্রায় তিন মাস আগে থেকে তারকাদের খোঁজ পড়ে ক্লাবে-ক্লাবে। একসঙ্গে প্রায় ৫০ জন ছোট পর্দার তারকাদের উদ্বোধন কিংবা স্টেজ শো ম্যানেজ করেন একজনই।

‘জগদ্ধাত্রী’ অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক পূজা উদ্বোধনের ক্ষেত্রে চার্জ করে থাকেন প্রায় ৬৫ হাজার টাকা।

জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র চরিত্রাভিনেত্রী সুস্মিতা দে-র পারিশ্রমিক ৬০ হাজারের ঘরে। অন্যদিকে সাহেব ভট্টাচার্য নিয়ে থাকেন প্রায় ১ লাখ টাকা। বর্তমানে বেঙ্গল টপার ‘রাণী ভবানী’, অর্থাৎ অভিনেত্রী রাজনন্দিনী দত্তর এ বছরের পারিশ্রমিক প্রায় ১ লাখ টাকা। অন্যদিকে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জুটি দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল নিয়ে থাকেন সোয়া এক লাখ টাকা।

শুভস্মিতা মুখোপাধ্যায় পূজা উদ্বোধন করতে নেন ৬০ হাজার। অভিনেত্রী স্বস্তিকা দত্তের ক্ষেত্রে অঙ্কটা প্রায় ৭০ হাজার টাকা। পল্লবী শর্মার পারিশ্রমিক ৭০ হাজারের কাছাকাছি। বলে রাখা ভালো এঁদের মধ্যে সবাই একাধিক পূজা ওপেনিং করে থাকেন। উপরোক্ত পারিশ্রমিকগুলোর পরও টাকার অঙ্ক খানিক কম-বেশি হয়ে থাকে। তা নির্ভর করে শহর থেকে ক্লাবগুলোর দূরত্বের ওপর। এ বছরের বুকিং মোটামুটি শেষ হয়ে গেলেও পরের বছরের প্রস্তুতি শুরু করে দিতে পারে‍ন এখন থেকেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০