Hamidul Haque
১২ জুলাই ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে এক বিষয়ে পরীক্ষা দিয়ে, দুই বিষয়ে ফেল

জয়পুরহাটে এক বিষয়ে পরীক্ষা দিয়ে, দুই বিষয়ে ফেল

জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। ওই শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফার্ম মেশিনারি ট্রেডে এসএসসি পরীক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে কেবল গণিতে অকৃতকার্য হয় সে। পরবর্তী বছর, অর্থাৎ ২০২৫ সালে শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়।

গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, সে গণিত ছাড়াও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিল না।

জিৎ চন্দ্র মহন্ত বলেন, ‘আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি।’

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, ‘বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। নম্বরপত্র দেওয়ার সময় সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কৃষি চতুর্থ বিষয় হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। গণিতে পাস করলে মোট ফলাফলেও পাস দেখাবে। তবে আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১০

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১১

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১৪

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১৫

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৬

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৭

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৮

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

২০