Hamidul Haque
১২ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার স্বামীকে কেন এমন নির্মমভাবে মেরে ফেলল, প্রশ্ন নিহত সোহাগের স্ত্রীর

আমার স্বামীকে কেন এমন নির্মমভাবে মেরে ফেলল, প্রশ্ন নিহত সোহাগের স্ত্রীর

জেলা প্রতিনিধিঃ ঢাকার মিটফোর্ড এলাকায় নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বরগুনার লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)। পাষাণদের আঘাতে জীবন হারানো এই ব্যবসায়ীর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বাবার কবরের সামনে নির্বাক দাঁড়িয়ে আছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোহান এবং তার একমাত্র বোন, ষষ্ঠ শ্রেণির ছাত্রী সোহানা। কিছু বলার মতো শক্তি নেই, চোখে যেন জমে আছে না বলা শত প্রশ্ন।

তারা জানে বাবা আর কখনোই ফিরবেন না।
কান্নাজড়িত কণ্ঠে সোহাগের ছোট ছেলে সোহান (১১) বলছে, ‘আমাদের এতিম বানাইয়া ফালাইছে, আমরা কোথায় থাকব।’

তার বড় বোন সোহানা (১৪) কান্না জড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে ব্যবসার জন্য মেরে ফেলেছে। তারা বাবার কাছে টাকা চাইছিল।

বাবা বলেছিল, আমি কষ্ট করে রোজগার করি, তোদের কেন টাকা দেব। তাই ওরা বাবাকে হত্যা করেছে। এই নরপিশাচদের ফাঁসি চাই।’
স্বামীর কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী লাকী আক্তার।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামীকে কেন এমন নির্মমভাবে মেরে ফেলল। আমার ছেলেমেয়েদের এতিম করে দিল। আমি ওদের কিভাবে মানুষ করব। এই নির্মমতার বিচার কি হবে না।’
স্বজনরা জানান, ঢাকার মিটফোর্ড এলাকায় ‘মেসার্স সোহানা মেটাল’ নামে একটি দোকান চালাতেন সোহাগ।

দীর্ঘদিন ধরেই তার কাছে মাসিক দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল একটি সন্ত্রাসী চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার দোকান বন্ধ করে দেওয়া হয়। এরপর গত বুধবার বিকেলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে আটকে রাখা হয় এবং দফায় দফায় চাপ দেওয়া হয়। শেষমেশ পাষাণের মতো পাথর দিয়ে মারধর করে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়।
এদিকে শুক্রবার (১১ জুলাই) সকালে ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসা হয় বরগুনায়। পরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুর খবরে বরগুনার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে।
মাত্র সাত মাস বয়সে বজ্রাঘাতে বাবা আইউব আলীকে হারান সোহাগ। জীবিকার তাগিদে মা আলেয়া বেগম তিন সন্তানকে নিয়ে বরগুনা থেকে ঢাকায় চলে আসেন। ছোটবেলা থেকেই সোহাগ ঢাকায় বড় হন এবং পরিশ্রম করে একটি ব্যবসা দাঁড় করান। সেই ব্যবসাই আজ তার প্রাণ কেড়ে নিল।
নিহতের স্বজন ও এলাকাবাসী দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা চান, এ নৃশংসতার যেন বিচার হয় এবং আর কোনো শিশু যেন এভাবে পিতৃহারা না হয়।
নিহতের পরিবারের পাশে দাঁড়াতে বরগুনা জেলা বিএনপির নেতারা সোহাগের বাড়িতে ছুটে যান। জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমরা সোহাগের পরিবারের পাশে আছি, আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিএনপি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০