News Editor
১৭ মে ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক: লিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, এসব ফিলিস্তিনি স্থায়ীভাবে লিবিয়ায় থাকবেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার (১৬ মে) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলেছে, লিবিয়ান সরকারকে যুক্তরাষ্ট্র লোভ দেখাচ্ছে, যদি গাজার এসব মানুষকে স্থায়ীভাবে তারা গ্রহণ করে তাহলে ২০১১ সাল থেকে লিবিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের যেসব সম্পদ যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে সেগুলো ছেড়ে দেওয়া হবে।

অপরদিকে গাজার মানুষ যেন গাজা ছেড়ে লিবিয়া যান সেজন্য তাদের আর্থিক সহায়তা—বিনামূল্যে বাড়ি এবং ভাতা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

তবে দুই দেশ এখনো এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছায়নি বলে জানিয়েছে তিনটি সূত্র। গাজার অধিবাসীদের লিবিয়া পাঠানোর আলোচনায় ইসরায়েলকেও রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা।

তবে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবে সম্ভব না। এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।

গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও জানিয়েছে, এমন কোনো আলোচনার ব্যাপারে শোনেননি তারা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নাঈম এনবিসিকে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। মাতৃভূমি ও নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য তারা প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করবেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ব্যাপারে শুধুমাত্র ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেবে। কি করা হবে কি করা হবে না এ ব্যাপারে তারাই বুঝবেন।

১৪ বছর আগে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয়। বর্তমানে লিবিয়ায় দুটি আলাদা সরকারের শাসন চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০