স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২০, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার মধ্যেই অনুশীলনে ফিরছেন ইংলিশ ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক:   যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আক্রান্ত ২ লাখ ৩৩ হাজারের মতো, মারা গেছেন ৩৩ হাজারের ওপরে। এরই মাঠে খেলা ফেরানোর প্রস্তুতি চলছে।

আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে দলগতভাবে নয়, তাদের অনুশীলন চলবে সামাজিক দূরত্ব মেনে ব্যক্তিগত সেশনে।

ইসিবি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা বোলার এবং যারা কাউন্টি থেকে ডাক পাবেন, তারা প্রথম দুই সপ্তাহ অনুশীলন করবেন। যখন তারা কাঙ্খিত পর্যায়ে পৌঁছাবেন, তারপর ব্যক্তিগত সেশন শুরু হবে ব্যাটসম্যান এবং উইকেটরক্ষকদের।

খেলোয়াড়দের সবার তাপমাত্রা পরীক্ষা করে ছাড়পত্র দেয়া হবে, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি সব নির্দেশনা। যেহেতু ড্রেসিংরুম খোলা হবে না, খেলোয়াড়-স্টাফদের ট্রেনিং কিটস নিয়েই মাঠে প্রবেশ করতে হবে।

ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস বলেন, ‘একটা বিষয় পরিষ্কার, আমরা অনুশীলন করব মূলত ক্লোজ ডোর ম্যাচের সম্ভাবনাকে সামনে রেখে। আর সেটা তখনই হবে যখন আমরা ম্যাচ আয়োজনকে নিরাপদ মনে করব এবং সরকার তাতে পূর্ণ সম্মতি দেবে।’

এদিকে, পুরুষদের অনুশীলন শুরুর অনুমতি দিলেও নারী ক্রিকেটের জন্য আরও একটু সময় অপেক্ষা করতে চায় ইসিবি। জুনের শেষ দিকে হয়তো মেয়েরা অনুশীলনে ফিরতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০