Hamidul Haque
৩০ মে ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের দৌরাত্মে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদন : দেশের আইন শৃংখলা পরিস্থির চরম অবনতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে তিনি প্রশ্ন রেখে বলেন, যে সরকার সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের কি ক্ষমতা আকড়ে থাকার অধিকার থাকে? জানমাল ও ইজ্জতের নিরাপত্তা সাধারণভাবে প্রতিটি নাগরিকের প্রাথমিক চাহিদা সরকারের কাছে। 

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় আজ বেলা ১০টায় মিরপুরে জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। একদিন আগে বাড্ডায় গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, শুধু অলিগলি নয়, মেইন সড়কেও এখন প্রকাশ্য দিবালোকে ছিনতাই হচ্ছে। সন্ত্রাসীদের দৌরাত্মে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই। বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। সরকার এসব বিষয়ে বারবার আশ^াস দিলেও বাস্তবতা ভিন্ন। সেকারণে, মানুষ সরকারের কথায় আশ^স্ত হতে পারছে না। আইন শৃংখলা পরিস্থিতির এমন অবনতি সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে। মানুষের জান মালের নিরাপত্তার বিষয়ে অবহেলার অবকাশ নেই। দ্রুততার সাথে আইন শৃংখলা পরিস্থিতি উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

খন্দকার দেলোয়ার জালালী

যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০