নিউজ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন ‘পরিস্থিতি’ নিয়ে আবারও সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার শুধু সুশীলসমাজ, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর প্রথম ধাপের এ সংলাপ হওয়ার কথা। ওই সংলাপের সফলতা পেলে ধারাবাহিকভাবে আরও কয়েক ধাপে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে ইসির।

তবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংলাপে বসবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, নভেম্বরে তফসিল ঘোষণা, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির।

নির্বাচন কমিশনের সংলাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি যুগান্তরকে বলেন, নির্বাচন নিয়ে আলোচনা ও পরামর্শ করার জন্য রাজনীতির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন এমন বিশিষ্টজনদের সঙ্গে বসবে কমিশন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি।

জানা গেছে, নির্বাচন কমিশন সংলাপের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রত্যাশা ও বাস্তবতা’।

এবারের সংলাপে আটজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বিডি নিউজ টুয়েন্টি ফোর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০