নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, জনদুর্ভোগ করলে প্রতিহত করা হবে

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, তবে জনদুর্ভোগ করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশের আহত সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সব সময় বলে আসছি, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু যখনই তারা জনগণের দুর্ভোগ করবে, জানমালের ক্ষতি করবে, আহত করবে, হত্যার চেষ্টা করবে, গাড়ি ভাঙচুর করবে—সেটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে। তাদের ওপর যে অর্পিত দায়িত্ব, সেটা তারা পালন করবে।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘আমরা সবসময় দেখেছি পুলিশ কখনও তাদের দায়িত্ব পালন করতে গিয়ে পেছনে ফেরে না। নিহত হবে নাকি আহত হবে, এসব বিষয়ে পুলিশ ভাবে না। জঙ্গি দমন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা তা দেখেছি। আজও পুলিশ বীরত্বের সঙ্গে সন্ত্রাস মোকাবিলা করেছে।’

বিএনপির একজন নেতার অগ্নিসংযোগ করার নির্দেশ দেওয়ার অডিও তার হাতে এসেছে বলেও দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগেই নিপুণ রায়ের (ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক) ফেসবুকে একটি অডিও শুনলাম। তিনি বলছেন-তোমরা আগুন ধরাও, এগুলো আমাদের জায়গামতো দেখাতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০