নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীজুড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্নস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও বাসে আগুন দেয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ হয়।

মাতুয়াইলে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় মাতুয়াইলের মাতৃ সদন হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়া হয়। যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।

বেলা পৌনে দুইটার দিকে দক্ষিণ মাতুয়াইলের সান্টু ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী আরও একটি বাসে আগুন দেওয়া হয়। পরে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এছাড়া রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর ও যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এদিন দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ একদল লোক মিছিল নিয়ে এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা। এ সময় পুলিশের গাড়িসহ আরও ৫-৬টি গাড়ি ভাঙচুর করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান গণমাধ্যমকে বলেন, প্রায় ৩০০ বিএনপি নেতা-কর্মী মিছিল নিয়ে এসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০