News Editor
১০ নভেম্বর ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যারা রাজপথে ছিল না তাদের মনোনয়ন দেওয়া হয়েছে : তাইফুল ইসলাম টিপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আক্ষেপ করে বলছেন, খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো। আমাদের নেতা তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নাম যতবার নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দলের উদ্দেশে মনোনয়ন বঞ্চিত তাইফুল ইসলাম টিপু বলেন, যদি নারী কোটাতেই মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে রাজপথে যারা ছিলেন তাদের দিতেন। যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না, নারীদের ক্ষেত্রে অধিকাংশ তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ব্যতীত, বাকিরা ঠিকমতো জিয়াউর রহমানের নাম নেয় কিনা জানি না।

‎নাটোর-১ আসনে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর সমালোচনা করে টিপু বলেন, দল যাকে লালপুর-বাগাতিপাড়ায় মনোনয়ন দিয়েছে তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষ না। তিনি মাদারীপুরের মানুষ। আজকে লালপুর বাগাতিপাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এতটাই হতভাগা যে লালপুর বাগাতিপাড়ার কোনো মানুষ মনোনয়ন পায় নায়। আমরা নিয়মতান্ত্রিকভাবে দলের হাইকমান্ডকে অনুরোধ করব, তৃণমূলের মানুষ যাকে চায় সে বিষয়টি আপনারা পুনর্মূল্যায়ন করুন।

‎তিনি আরও বলেন, লালপুর বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স ২ বছরও না, তাকে মনোনীত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পরেই আমাদের ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে। অসংখ্য বিএনপি নেতাকর্মীদের ধমক দেওয়া হচ্ছে। বিএনপির এই নেতাকর্মীদের ভোট হয়তো তাদের লাগবে না।

‎বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপি নেতা হানিফুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই পুতুলের প্রার্থিতা বাতিল করতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০