Hamidul Haque
৮ মে ২০২৫, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরে জামাতার ছুরিকাঘাতে চাচাশ্বশুর খুন, শ্যালক আহত

জেলা প্রতিনিধি : ছুরিকাঘাতে নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। আজ বৃহস্পতিবার সকাল সাতটায় মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। আজ বৃহস্পতিবার সকাল সাতটায় মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া 

মেহেরপুরের গাংনী উপজেলায় জামাতার বিরুদ্ধে ছুরি মেরে চাচাশ্বশুরকে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে চাচাশ্বশুর ইলিয়াস হোসেন (৪৭) খুন হন।

নিহত ইলিয়াস গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত নেকছার মণ্ডলের ছেলে। জামাতা সবুজ আহম্মেদ একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা গ্রামের ময়নাল হোসেনের ছেলে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন তাঁর শ্যালক আবদুল্লাহ হোসেন (২৫)। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ আহম্মেদের স্ত্রীর নাম সালমা খাতুন। তিনি গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল বাসারের মেয়ে। এ দম্পতির পাঁচ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। গত ২৪ এপ্রিল সবুজ আহম্মেদ মাদব সেবন করে সালমাকে মারধর করেন। এরপর সালমা তাঁর বাপের বাড়ি গাড়িবাড়িয়া গ্রামে চলে আসেন। আজ ভোর চারটার দিকে সালমাকে নিতে আসেন সবুজ। সালমার ছোট ভাই আবদুল্লাহ হোসেন তাঁকে ঘরে বসতে বলেন। কিন্তু সবুজ অপেক্ষা না করে সালমাকে নিয়ে যেতে চান। সালমা তাঁর সঙ্গে যেতে না চাননি। একপর্যায়ে শ্যালক আবদুল্লাহ হোসেনের পেটে ছুরি দিয়ে আঘাত করেন সবুজ। আবদুল্লাহর চিৎকার শুনে তাঁর ছোট চাচা ইলিয়াস হোসেন এগিয়ে আসেন। তখন তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন সবুজ।

ঘটনাস্থলেই ইলিয়াস হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সবুজকে মারধর করে একটি কক্ষে আটক করে রাখেন। পুলিশ এসে সবুজকে থানায় নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহ হোসেন বলেন, ‘গত মাসের ২৪ তারিখে আমার বোন সালমাকে তাঁর মাদকাসক্ত স্বামী সবুজ ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এর পর থেকে সালমা আমাদের বাড়িতেই রয়েছে। আজ ভোরে সবুজ আমাদের বাড়িতে সালমাকে নিয়ে যেতে আসে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হতেই সবুজ বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে ছিল। এ সময় সবুজ তার কোমরে থাকা ছুরি দিয়ে আমার পেটে আঘাত করে। আমি চিৎকার করলে আমার ছোট চাচা ইলিয়াস হোসেন ছুটে এসে সবুজকে থামাতে যায়। এ সময় সবুজ তার পেটেও ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আমার চাচা মারা যায়।’

মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহম্মেদকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়াবাড়িয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০