News Editor
৩০ মে ২০২৫, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।একইসঙ্গে সংস্থাটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। যার অনুমোদন দিয়েছে বিসিবি।

আজ (শুক্রবার) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানেই আমিনুল ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করা হতে পারে।

সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীকেটাঙ্গন ছিল টালমাটাল। যা নিয়ে গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুককে। তার মনোনয়ন বাতিলে এর পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসি সামনে এনেছে। এদিকে, ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ।

সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদন ও প্রত্যাহার করা হয়েছে আরেকজনকে (ফারুক আহমেদ)। যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন, অতিসত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে। সম্ভবত (আজ) বিকেলেই তা সম্পন্ন হবে।’

বিসিবি পরিচালকদের এই সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আট পরিচালক। সেখানে বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি কেবল আকরাম খান। তিনি আবার ফারুক আহমেদের নিকটাত্মীয়। তবে রাতের সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামও উপস্থিত ছিলেন।

সবমিলিয়ে আজই ঘোষণা হতে পারে বিসিবির নতুন সভাপতি। শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। অর্থাৎ, নতুন করে যিনিই দেশের ক্রিকেটের প্রধান পদে আসীন হবেন, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০