নিউজ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৩, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশ থেকে নানাভাবে অর্থ পাচারের ঘটনা ঘটছে। এর বড় অংশই হচ্ছে বাণিজ্যের আড়ালে। এর মধ্যে আমদানি-রপ্তানিতেই বেশি পাচার হয়। ওভার ইনভয়েসিং (আমদানিতে মূল্য বেশি দেখানো) এবং আন্ডার ইনভয়েসিংয়ের (রপ্তানিতে মূল্য কম দেখানো) মাধ্যমে এসব অর্থ পাচার হয়। অর্থপাচার রোধে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ওভার ইনভয়েসিং নিয়ে কাজ করেছে। আগে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে পরিমাণ অর্থপাচার হতো তা এখন অনেকটা কমে এসেছে। তবে এখনো আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে ব্যাপক অর্থপাচার হচ্ছে। তাই বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে গভর্নর।

এর আগে গত ডিসেম্বর এক অনুষ্ঠানে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেছিলেন, আমদানিতে ওভার ইনভয়েসিং আর রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসের মাধ্যমে বিদেশে অর্থ পাঠিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে ২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত ওভার ইনভয়েস হয়েছে।

সর্বশেষ গত ৩ এপ্রিল ব্যাংকার্স সভা হয়েছিল। তিন মাস পরপর এ সভা হয়ে থাকে। আজ বিকাল ৩টায় বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে তফসিলভুক্ত ব্যাংকের প্রধান নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে মতামত দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০