স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০১৯, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোষিরা যতই প্রভাবশালী হোক আইনানুগ ব্যবস্থা : গৃহায়ণমন্ত্রী

নিউজ ট্রেইলারঃগৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বনানীর এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয় বরং গাফিলতির মাধ্যমে হওয়া একটি হত্যাকাণ্ড। এর জন্য যারা দায়ী, তারা যত শক্তিশালী আর প্রভাবশালী হোক না কেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (২৯ মার্চ) এফ আর টাওয়ার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবন কর্তৃপক্ষকে ১৯৯৬ সালে ১৮তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছিল। ২০০৭ সালে তারা রাজউকে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) একটি নথি দাখিল করে, পরে ভবনটি ২৩ তলা করে। কিন্তু তাদের সেই নথি অনুমোদনের পক্ষে কোনো দলিল রাজউকে ছিল না। কারা এ কাজের সঙ্গে জড়িত ছিল, তারা যদি রাজউকের লোকও হন, আমরা কঠোর ব্যবস্থা নেব।

southeast

এক প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম বলেন, আমাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আগের ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদনে কী সুপারিশ ছিল আর সেগুলো বাস্তবায়নের দায়িত্ব যাদের ওপর ছিল তারা কেন সেগুলো বাস্তবায়ন করেনি সেগুলোও আমরা খতিয়ে দেখব।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হন। তাদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এতে ৭০ জন আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০