Hamidul Haque
২৬ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দামে বৈষম্য, রাস্তায় জমির মালিকেরা

জেলা প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর ছয় লেন মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বর্তমান বাজারদরে প্রদানের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। সোমবার (২৬ মে ২০২৫) দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে জমির মালিকরা বলেন, গত প্রায় তিন বছর ধরে ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ চললেও এখনো জমি ও স্থাপনার যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকার বহু পুরনো, ৪০-৫০ বছর আগের মৌজা মূল্য অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে, যা বর্তমান বাজারমূল্যের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এতে জমির প্রকৃত মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম তোহিদ ও মাহমুদ রায়হান লাল্টু।

বক্তারা বলেন, কালীগঞ্জবাসী উন্নয়ন চায়, মহাসড়ক প্রশস্ত হোক—এতে কারও আপত্তি নেই। কিন্তু উন্নয়নের নামে যদি অধিগ্রহণের নামে অন্যায় করা হয়, তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফ্লাইওভার নির্মাণের অজুহাতে অতিরিক্ত জমি অধিগ্রহণ, স্থাপনার আংশিক ক্ষতিপূরণ এবং দীর্ঘসূত্রতায় তারা ক্ষুব্ধ।

জমির মালিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়, অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে এবং যেখানে প্রয়োজন সেখানে সরকারি বা পরিত্যক্ত জমি ব্যবহার করে প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। তারা আরও জানান, প্রয়োজনীয় জমির বাইরে কেউ জোর করে ভূমি অধিগ্রহণ করতে চাইলে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে আয়োজকরা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০