নিউজ ডেস্ক
৪ অগাস্ট ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক-জোবায়দার সাজার রায়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ

অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দুর্নীতি মামলায় সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, গত ২ আগস্ট রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের সাজা দেওয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় তাদের সাজা দেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, তাদের যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। শুধু রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং দেশের মানুষের নিকট তাদের ভাবমর্যাদা নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে এ সাজার রায় দেওয়া হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতের রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০