Hamidul Haque
৪ মে ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ সীমান্তে বাড়ছে বিএসএফের হত্যা-নির্যাতন

জেলা প্রতিবেদন  :  ঝিনাইদহ সীমান্তে বাংলাদেশি হত্যা ও নির্যাতন বেড়েই চলেছে। সইে সঙ্গে বেড়েছে বিএসএফের নৃশংসতার ধরণও। বিশেষ করে গত দুই মাসে জেলার মহেশপুর সীমান্তে কয়েকটি ঘটনায় বাংলাদেশিদের প্রতি ভয়ংকর নৃশংস আচরণ করেছে বিএসএফ।

বিজিবির পক্ষ থেকে এসব ঘটনার প্রতিবাদ জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।

এ নিয়ে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে চরম আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে।
জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন গত ২ মে রাতে ৭ থেকে ৮ জন মিলে সীমান্তের জিরো পয়েন্টে যান। তখন বিএসএফ অর্তকিত তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় রিয়াজ হোসেন গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের সহায়তায় প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন।

গত ২৭ এপ্রিল ভোররাতে মহেশপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে নিহত হন গোপালপুর গ্রামে হানিফ আলীর ছেলে মো ওবায়দুল হক (৩০)। ওবায়দুলের মরদেহ ওইদিন সকালে বস্তায় ভরে নিয়ে যায় ভারতের চব্বিশ পরগণার বাগদা থানা পুলিশ। এখনো পর্যন্ত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়নি। ওবায়দুলের মরদেহের অপেক্ষায় দিন পার করছে তার পরিবার।

এর আগে গত ৮ এপ্রিল মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামের এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর হত্যা করে ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ।

ওই ঘটনার প্রায় একমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
গত ১৬ মার্চ মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া এলাকায় ফারুক হোসেন নামের এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় বিএসএফ। এর আগে ২৭ ফেব্রুয়ারি মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিল্লাল সানা নামের আরেক যুবককে একই কায়দায় নির্যাতন করে ফেলে রাখে বিএসএফ।

সুজনের জেলা কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের ওপর যে নিষ্ঠুর আচরণ করছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বাংলাদেশিদের বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রয়োগের সুযোগ থাকলেও তাদের নির্বিচারে হত্যা ও নির্যাতন করা হচ্ছে। বিজিবিকে এখনই আরো কঠোর হতে হবে, না হলে এ ধরণের ঘটনা আরো বাড়বে।’

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, ‘একটা বন্ধুপ্রতিম দেশের সীমান্তরক্ষী বাহিনী গত কয়েকমাস ধরে যা করছে তা কিছুতেই কাম্য নয়। আমাদের দেশের সরকার সংশ্লিষ্টদের উচিত হবে দ্রুত এ বিষয়ে নজর দেওয়া। না হলে সীমান্ত হত্যাসহ অন্যান্য অপরাধ আরো বেড়ে যাবে।’

এসব বিষয়ে জানতে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলমের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এমনকি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও তিনি সাড়া দেননি।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘আমাদের সীমান্ত এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য ইতিমধ্যে বিভিন্নভাবে অবগত করা হয়েছে। এছাড়াও যে ঘটনাগুলো সম্প্রতি ঘটেছে সেগুলো নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হয়েছে।’

তিনি বলেন, ‘আশা করছি খুব শিগগিরই এ সমস্যগুলো আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সমাধান করতে পারবে। এছাড়াও সংশ্লিষ্টরা এ সকল বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০