নিউজ ডেস্ক
২ জুন ২০১৯, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো টাইগররা

বিশ্বকাপের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো টাইগাররা। টাইগারদের করা ৩৩০ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে থেমে যায় সাউথ অাফ্রিকার ইনিংস।

বাংলাদেশের দেওয়া ৩৩১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে টাইগার বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দশম ওভারে মেহেদি হাসানের করা বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি করে রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। উইকেটের পেছনে থাকা মুশফিক থ্রো করে স্টাম্প ভাঙেন। প্রথম উইকেট হারায় দ.আফ্রিকা।

দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন এইডেন মার্করাম ও ফাফ ডু প্লেসিস। তবে ২০তম ওভারে এসে নিজের চতুর্থ বলে মার্করামকে সরাসরি বোল্ড করে দারুণ এক কীর্তি গড়েন সাকিব আল হাসান।

সেট ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে দারুণ এক ঘূর্ণিতে বোল্ড করলেন মেহেদি হাসান মিরাজ। ৫৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৬২ করেন প্রোটিয়া অধিনায়ক।

কিলার খ্যাত ডেভিড মিলারকে মেহেদি হাসান মিরাজের ক্যাচে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৪৩ বলে ২টি চারে ৩৮ রান করেন এই ভয়ঙ্কর ব্যাটসম্যান। তৃতীয় উইকেট জুটিতে তিনি রাসি ভন ডার ডুসেনের সঙ্গে ৫৫ রান করেছেন।

আন্দিলে ফেলুকায়োকে (৮) ফুলটস বলে সাকিব আল হাসানে ক্যাচে মাঠ ছাড়া করান মোহাম্মদ সাইফুদ্দিন। নিজের আগের ওভারেই ৪১ রান করা রাসি ভন ডার ডুসেনকে সরাসরি বোল্ড করেন সাইফুদ্দিন। ৩৮ বলে দুটি চার ও এক ছক্কায় নিজের ইনিংস সাজান ডুসেন।

সর্বশেষ বাউন্ডারি লাইনে থাকা সৌম্য সরকারের ক্যাচে ক্রিস মরিসকে (১০) প্যাভিলিয়নে পাঠান মোস্তাফিজুর রহমান। নিজের পরের ওভারেই একপাশ আগলে রাখা জেপি ডুমিনিকে ইনসাইডেজ বোল্ড করেন এই তারকা ।

টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান মোস্তাফিজুর রহমান। সাইফুদ্দিন দুটি এছাড়া মিরাজ ও সাকিব একটি করে উইকেট পান।

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড়সম সংগ্রহ করে বাংলাদেশ। যা বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০