নিউজ ডেস্ক
১৭ মে ২০২০, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাট আাইসোলেশন ইউনিট থেকে পালিয়েছে করোনা রোগী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে আাইসোলেশন ইউনিট থেকে পালিয়েছে করোনা রোগী। ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথি শালা) আইসোলেশনে ভর্তি থাকা ইমরান হোসেন (২০) নামের এক করোনা রোগীর পালানোর খবর নিশ্চিত করেন জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। আইসোলেশন থেকে পালানো যুবকের বাড়ি ক্ষেতলাল উপজেলার তালসন গ্রামে।

আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন সেন্টারের দায়িত্ব প্রাপ্তডা. জালালউদ্দিনজানান, রোববার সকালে আইসোলেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মচারী সকালের খাবার ইমরান হোসেনের কক্ষের সামনে রেখে আসে।

অনেকসময় পেরিয়ে গেলেও খাবার না নেওয়ায় তাদের সন্দেহ হলে কক্ষ পরিষ্কার করার উদ্দেশ্যে একজন আয়া দেখে তিনি কক্ষে নেই এবং তার ব্যবহৃত জিনিসপত্র কক্ষে রাখা আছে।

তার ধারণা শনিবার রাতে প্রচন্ড ঝড়-বৃষ্টির পর সে রাতের কোনও একসময় পালিয়ে যান। তিনি গত ০৯ মে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন এবং নমুনা পরীক্ষা করে তিনি করোনা পজিটিভ হওয়ায় ১২ মে তাকে আইসোলেশনে ভর্তি করানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে আমরা বিষয়টি জেনেছি। এখানে সবকিছু সুযোগ-সুবিধা অত্যন্ত ভালো থাকার পরেও তার পালানোর কোনও কারণ খুঁজে পাচ্ছিনা। বিষয়টি জেলাপ্রশাসন, পুলিশপ্রশাসনসহ দায়িত্ব প্রাপ্ত সবাইকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০