নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৩, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জায়নামাজ আর ছাতা ছাড়া আর কিছু নেওয়া যাবে না ঈদগাহে

নিজস্ব প্রতিবেদক: ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (২৮ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ জামাত যেসব জায়গায় অনুষ্ঠিত হবে সেসব জায়গায় ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ মাঠে প্রবেশ করতে সবাইকে আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঢুকতে হবে।

জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

ডিএমপি কমিশনার আরও বলেন, সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা পুলিশ এবং জঙ্গি তৎপরতার বিষয়ে খোঁজ-খবর রাখছে সিটিটিসি। এছাড়া সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে। এছাড়া কোনও ধরনের জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।

ফাঁকা ঢাকা নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বাড়ি যাওয়ার আগে ঘরের দরজা জানালা বন্ধ করা হয়েছে কিনা সব বিষয় চেক করে যাবেন। এসির লাইন বন্ধ কিনা, গ্যাসের লাইন বন্ধ কিনা এসব বিষয়ে চেক করে যাবেন। এছাড়া ফাঁকা ঢাকা নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির প্রতিটি থানা কাজ করছে। বাড়ি যাওয়ার আগে স্বর্ণ বা নগদ টাকার মতো মালামাল নিরাপদে রেখে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০