Hamidul Haque
২১ জুন ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩

জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩ জয়পুরহাটের আক্কেলপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক উৎপাদনকারী একটি অবৈধ চোলাই মদের কারখানা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে লাইসেন্স ছাড়া মদ উৎপাদন করে তা স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রদের নিকটেও সরবরাহ করতেন বলে জানা গেছে।

জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩ জয়পুরহাটের আক্কেলপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক উৎপাদনকারী একটি অবৈধ চোলাই মদের কারখানা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে লাইসেন্স ছাড়া মদ উৎপাদন করে তা স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রদের নিকটেও সরবরাহ করতেন বলে জানা গেছে।

শুক্রবার, ২০ জুন রাত ৯টার দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রেল স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই৬৭৭১৫-এলাহী।

অভিযানে আটককৃতরা হলেন, দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)। এ সময় তাদের কাছে থেকে ২শ ৪৯ লিটার দেশীয় চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি লাইসেন্স ছাড়াই মদ উৎপাদন করে আসছিল। তারা শুধু মাদকসেবীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন বয়সী স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছেও তারা নিয়মিত মাদক সরবরাহ করতো। এসব তথ্য স্থানীয়দের সহায়তায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “আমরা স্থানীয়দের সহযোগিতায় গোপনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রাপ্ত আলামত থেকে নিশ্চিত হওয়া গেছে, এই মদ তৈরি এবং বিপণন দীর্ঘদিন ধরে চলছিল। এ ধরনের অভিযান চলমান থাকবে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয়রা জানিয়েছেন, রেলস্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক উৎপাদন ও বিক্রি হতো। তবে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। সেনাবাহিনীর অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিজেরা চোলাই মদ তৈরি করতেন এবং বিভিন্ন স্থানীয় পয়েন্টে তা সরবরাহ করতেন। মদের বোতলগুলো গোপন কৌশলে ব্যাগ বা অন্যান্য পাত্রে ভরে শিক্ষার্থীসহ তরুণদের হাতে তুলে দেওয়া হতো। মাদকের এই ভয়ঙ্কর প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ছিল, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজ ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে।

এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হলো, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকলে মাদক চক্রগুলোকে নির্মূল করা সহজ হবে বলে মনে করছেন স্থানীয় নাগরিকরা।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চোলাই মদের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। অনেকেই দারিদ্র্য ও বেকারত্বকে পুঁজি করে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ছে। তবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে এই মাদক চক্র ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০