News Editor
১৫ মে ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একসঙ্গে ১১ তারকা নিয়ে ঈদের সিনেমা ‘উৎসব’

সংবিধিবদ্ধ সতর্কীকরণ- পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন স্লোগানে এলো ঈদুল আজহার সিনেমা ’উৎসব’-এর ঘোষণা। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। ১৩ মে সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে (গুলশান শুটিং ক্লাব) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়। জানানো হয়, সিনেমাটি উৎসবের আমেজে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে।

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, জাহিদ হাসান, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে।

‘উৎসব’ সিনেমার ঘোষণা ও শিল্পী পরিচয় অনুষ্ঠানে অভিনব লুকে উপস্থিত হন শিল্পীরা। অনুষ্ঠানস্থলে সবাই প্রবেশ করেন মুখোশ পরে। এক পর্যায়ে নির্মাতা মঞ্চে আমন্ত্রণ জানান শিল্পীদের এবং একসঙ্গে মুখোশ খুলে স্বরূপে হাজির হন উপস্থিত অতিথিদের সামনে।

Utsob.1‘উৎসব’ সিনেমার নির্মাতার সঙ্গে স্টার কাস্ট। ছবি: সংগৃহীত

নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা-স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে উৎসব।

অভিনেতা জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পর ‘উৎসব’ সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করেছেন, সেটাই তার কাছে আনন্দের। সিনেমাটি দেখে দর্শকরাও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন অভিনেতা।

অভিনেত্রী আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ- এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।’

Utsob.2‘উৎসব’ সিনেমার নির্মাতার সঙ্গে স্টার কাস্ট। ছবি: সংগৃহীত

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় আছে চরকি। সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে ডোপ প্রোডাকশন্সের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘প্রথম সিনেমা আর সেটাই ঈদের জন্য। সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ। ঈদের আমেজ থাকতে থাকতে আমরা দেশের বাইরেও উৎসব মুক্তি দিতে চাই।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘‘উৎসব’ এই সময়ের খুব জরুরি সিনেমা। এখন কী ধরণের সিনেমা হচ্ছে তা আমরা সবাই দেখছি। এর ভিড়ে সবাই মিলে দেখার মতো সিনেমা খুবই প্রয়োজন, বিশেষ করে ঈদের মতো সময়ে।’

তানিম নূরের উচ্ছ্বাসের কারণেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন সবাই। একটা অসাধ্য সাধন হয়েছে বলে জানান আজাদ আবুল কালাম। ‘উৎসব’ সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার সাকিব ফাহাদ জানান, তানিম নূরের অদম্য ইচ্ছাই তাকে এই সিনেমাতে যুক্ত করতে আগ্রহী করেছে।

সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে। এই আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’

 Utsob.3সংবিধিবদ্ধ সতর্কীকরণ- পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন স্লোগানে এলো ঈদুল আজহার সিনেমা ’উৎসব’-এর ঘোষণা। ছবি: সংগৃহীত

অপি করিম বলেন, ‘সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এই প্রজন্ম ‘উৎসব’ সিনেমার মধ্য দিয়ে দেখুক, আমরা এখনও আছি।’

এ সিনেমার বিষয়বস্তুর কথা মনে হলে নিজের শৈশবের কথাও মনে পরে ইন্তেখাব দিনারের। বলেন, ‘আমি এ সিনেমায় অনেক পরে যুক্ত হয়েছি। পরে যুক্ত করা হলেও আমি নির্মাতাকে ধন্যবাদ জানাই যে এমন একটা সিনেমায় আমি এত গুণী অভিনয়শিল্পী ও মানুষের সঙ্গে কাজ করছি।’

এত গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পারাটাকে নিজেদের বড় পাওয়া মনে করছেন সুনেরাহ বিনতে কামাল ও সাদিয়া আয়মান।

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। সিনেমার নাম ঘোষণা ও শিল্পী পরিচিতির এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী নওশাবা, এফ এস নাঈম, সৈয়দ আহমেদ শাওকী, সালেহ সোবহান অনীম, ফাতেমা তুজ জোহরা ঐশীসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০