নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হ‌লো ” মণিপুরী কনভেনশন ২০২৪ “

নিজস্ব প্রতি‌বেদক: দে‌শে আধিবাসী‌দের ম‌ধ্যে অন‌্যতম ম‌ণিপুরী সম্প্রদায়। নিজস্ব স্বকীয়তা বজায় রেখে দে‌শের উন্নয়নে অবদান রাখতে চান মণিপুরী জনগণ। শুক্রবার দুপুরে পারস্প‌রিক সম্প্রী‌তি বৃ‌দ্ধি ও সংস্কৃ‌তি চর্চায় মুক্তিযোদ্ধ জাদুঘর মিলনায়ত‌নে ” মণিপুরী কনভেনশন ২০২৪ ” এর আয়োজন ক‌রে এর ইমা বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র ।

দুই প‌র্বের এই অ‌ধি‌বেশ‌নে যোগ দেন দুইজন সংসদ সদস‌্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

উদ্বোধনী প‌র্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন সংর‌ক্ষিত নারী আস‌নের সংসদ সদস‌্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী। ব‌ক্তবে তিনি সবার ভাগ্য ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।রুমা চক্রবর্তী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০৩০ অর্জনের জন্য, কাজ করে যেতে হবে এবং ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, এবং স্মার্ট অর্থনীতি অর্জনের জন্য পরিশ্রম করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

এসময় ইমা বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট জি পদ্মা শর্মার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খোঙজম রবিই, য়াইখোম নলিনী, হিজম দ্বিজেন সিংহ ।

পরবর্তী অ‌ধি‌বেশ‌নে যোগ দেন সংসদ সদস‌্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অ‌ধি‌বেশ‌নে তিনি চুনারুঘাটে মণিপুরী কমপ্লেক্স স্থাপনে সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন । এছাড়া তিনি বলেন, চুনারুঘাট মাধবপুর নির্বাচনি এলাকায় অনেক নৃগোষ্ঠী রয়েছে – তাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে তা করার চেষ্টা করবেন। এসময় তি‌নি তাৎক্ষণিক ভাবে বিশেষ অনুদান হিসেবে ১২.৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।

এই প‌র্বে ডা: অরুণ কুমার শর্মা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরাইজম অনিল চন্দ্র সিংহ সভাপতি, ইমা সেন্ট্রাল কমিটি ইউএসএ,বিশেষ অতিথি ছিলেন লৌরম্বম আশাপূর্ণা সেক্রেটারি জেনারেল, ইমা কেন্দ্রীয় কমিটি এবং ব্রান্ড এমবেসেডর ছিলেন সোমা লাইশ্রম।স্বাগত বক্তব্য রাখেন টিএইচ নির্মলেন্দু শর্মা।

প‌রি‌শে‌ষে ইম্ফাল মণিপুর, আগরতলা ত্রিপুরা ও বাংলাদেশ এর শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শেষ হয় মণিপুরী কনভেনশন ২০২৪।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০