Hamidul Haque
১৬ মে ২০২০, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ের করোনা নিয়ে মৃত্যু লাশের দাফন সম্পন্ন করলেন স্বেচ্ছাসেবীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনার ঝুঁকি  নিয়ে নারগিস নামে এক মহিলার মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে লাশ দাফন কাফনের পুরো কাজটি সম্পন্ন করে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার গঠিত লাশ দাফন কাফন কমিটির স্বেচ্ছাসেবীরা।

শনিবার (১৬ মে) দুপুর ১ টার দিকে করোনার ঝুঁকি নিয়ে  উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন ৪৮ বছর বয়সী নারগিস বেগম।

স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক দলের মোঃ নুর নবী জনি, কামরুজ্জামান রানা, সানাউল্লাহ বেপারী, গোলজার, ফারুক সহ ৭ জনের একটি দল। তাদের মাধ্যমে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে করোনা নমুনা সংগ্রহের বিষয়ে খোঁজ খবর নেনে এবং স্বেচ্ছাসেবক দলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পুরো বিষয়টি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে মনিটরিং করছিলেন এমপি লিয়াকত হোসেন খোকা। স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের নিয়ে করোনা সংক্রমণে মারা যাওয়া ব্যক্তির লাশ তিনতলা থেকে নামিয়ে ভ্যান গাড়িতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের সরবরাহকৃত লাশ দাফন কাফন কাজের সরঞ্জাম দিয়ে নিজস্ব নিরাপত্তা বজায় রেখে লাশ জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইসলামী আন্দোলনের একজন মাওলানাকে দিয়ে আসর নামাজের পর স্থানীয় মসজিদে জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মোঃ নুর নবী জনি, কামরুজ্জামান রানা, আল-আমীন, শেখ এনামুল হক বিদ্যুৎ, রিপন সরকার, রাকিব, স্বেচ্ছাসেবক সানাউল্লাহ, গোলজার, ফারুক, আক্তার, রাতুল সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

জানা যায়, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীচিনিস এলাকায় ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে শনিবার দুপুরে নিজ বাড়ীতে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাইদুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন বা তার লক্ষণগুলো যদি করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় তাহলে ধর্মীয় বিধি মেনে বিশেষ সতর্কতার সাথে লাশ দাফনের ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০