নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৩, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে সেন্ট মার্টিন নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি : যুক্তরাষ্ট্র

বিশেষ প্রতিনিধি: প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কখনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল সোমবার রাতে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম।

আর এখনো যদি আমি বলি, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমাদের ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। আমি জানি সেটা। কিন্তু আমার দ্বারা সেটি হবে না।’
কিন্তু কাকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না, সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিস্তারিত কিছু বলেননি।

তবে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রির মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে? নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়?’
এ বিষয়ে সোমবারের মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে জানতে চান একজন সাংবাদিক। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমি শুধু বলব, এই তথ্য সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। আর আমরা কখনো সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে কোনো আলোচনায় যুক্ত হইনি।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিকে আমরা গুরুত্ব দিই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতাসহ গণতন্ত্র উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ক আরো জোরদারের প্রয়াস চালাই।’

বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছয়জন কংগ্রেসম্যানের সম্প্রতি লেখা চিঠির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, ‘শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অর্জনকে যারা খাটো করে দেখছেন বা ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা করছেন তারা বাংলাদেশের বন্ধু নন, তারা শত্রু। তারা কংগ্রেসম্যান হোন, সিনেটর হোন বা কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হোন না কেন, তারা আমাদের শত্রু।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমি সেই চিঠি দেখিনি। আমি এ নিয়ে মন্তব্য করার আগে এ বিষয় বিস্তারিত পর্যালোচনা করতে চাইব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০