News Editor
১৮ মে ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে : অমিত শাহ

অনলাইন ডেস্ক: সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে।

এমনকি ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে প্রায় ১০০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (১৭ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানেই তিনি এসব কথা বলেন।

অমিত শাহ দাবি করেন, “পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটিই গুঁড়িয়ে দেয়নি, বরং ১৫টি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে, যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে।”

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে।

অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী মোদি দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশন মূলত পেহেলগামের হামলার জবাব। গত ২২ এপ্রিল পেহেলগামে নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা।

অমিত শাহ বলেন, “আজ ভারতের বার্তা স্পষ্ট — আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেবো।”

তিনি দাবি করেন, পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে, কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি।

অমিত শাহ আরও দাবি করেন, মোদি সরকার আসার আগে পাকিস্তান থেকে বারবার সন্ত্রাসীরা এসে হামলা চালাত, মানুষ হত্যা করত, অথচ ভারতের পক্ষ থেকে কোনও জবাব দেওয়া হতো না। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে।

তিনি দাবি করেন, মোদির শাসনকালে উরি, পুলওয়ামা এবং সর্বশেষ পেহেলগামের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘কড়া সামরিক প্রতিক্রিয়া’ দেখিয়েছে, যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং পাকিস্তানের কাছে তা ‘আতঙ্কের কারণ’ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০