নিউজ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৩, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তা আইন পাশের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে

নিজস্ব প্রতিবেদক: সাইবার নিরাপত্তা আইন পাশের আগে সংসদীয় কমিটিতে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সোমবার ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আইনমন্ত্রী বলেন, আইসিটি বিভাগ যে ১০ দিন সময় দিয়েছে সেই সময়ের মধ্যে অবজেকশনগুলো (আপত্তি) একসঙ্গে জড়ো করে আমরা সবকিছুই স্ট্যান্ডিং কমিটির কাছে উপস্থাপন করব। যারা এখানে তাদের বক্তব্য জানাতে চাচ্ছেন, তাদেরকে স্ট্যান্ডিং কমিটির সামনে গতবারের মতো বক্তব্য দেওয়ার সুযোগ করে দিব।

তিনি বলেন, ৩ সেপ্টেম্বর সংসদ ডাকা হয়েছে। এটি যাতে এবার সংসদে যেতে পারে সে জন্যই মন্ত্রিপরিষদ থেকে গতকালকে চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে। স্ট্যান্ডিং কমিটিতে (সংসদীয় কমিটি) অবশ্যই অংশীজনদেরকে ডেকে আলাপ-আলোচনা করা হবে।

তিনি বলেন, আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে, অপরাধ করার সময় যে আইন বলবৎ ছিল, সে আইনেই বিচারকার্য হবে এবং সেই আইনে যে সাজা ছিল, সেই সাজাই দিতে হবে। ৩৫ অনুচ্ছেদে আরো রয়েছে, যদি নতুন আইনে সাজা অধিক হয়, তাহলে পুরনো আইনে সাজা দেয়া যাবে না।

আইনমন্ত্রী বলেন, আদালতের মর্যাদা যেন কেউ হানি না করেন। বাংলাদেশ যতদিন থাকবে আদালত থাকবে। আমরা আইনজীবীরা সকলে অফিসার অব দ্য কোর্ট।

তিনি আরও বলেন, আমি তাদের (আইনজীবীদের) কাছে আহ্বান জানাবো- রাজনীতির কারণে আদালতকে কলুষিত করা ঠিক হবে না। কারণ, তাদের ধৈর্য ধারণ করা উচিত।

ড. ইউনূসের মামলা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ড. ইউনূসের মামলার ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাই না। তার কারণ এই মামলাটিও সাব-জুডিস। এ মামলার বিষয়ে যতদূর আমি জানি যে লেবার কোর্টে ট্রায়াল হচ্ছে। তিনি যে বিচারিক আদালতে যখন জামিন চেয়েছেন তখন জামিন পেয়েছেন। এ মামলার জায়গায় এর থেকে বেশি কিছু বলতে পারবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০