নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীকে গুলি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়েছে। চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে ফখরুল বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। এসব দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমন ছাড়া বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করবে।’

বিএনপির বিবৃতিতে জানানো হয়, এরশাদ উল্লাহ জনসংযোগকালে বুধবার বিকেলে গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রামের স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

বিএনপির মহাসচিব হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০