News Editor
১৪ মে ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে: ওমর সানী

অনলাইন ডেস্ক : শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে: ওমর সানী
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন এক গুচ্ছ সিনেমা। শাবনূর, মৌসুমী, পুর্ণিমার সঙ্গে জুটির বেঁধে অভিনয় করেছেন অভিনেতা। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেতা।
সম্প্রতি অভিনেতা অমিত হাসানের এক পোস্টে ওমর সানী মন্তব্য করেন আমাদের একরকম মেরে ফেলা হয়েছে। অভিনেতার ওই মন্তব্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
গতকাল সোমবার (১২ মে) ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান ফেসবুকে লেখেন, ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই..।’ওই পোস্টের মন্তব্যের ঘরে সমর্থন জানিয়ে ওমর সানী লেখেন, ‘একদম সত্যি, ভালো বলেছিস।’
অভিনেতা বলেন, ‘শিল্পী সমিতির এমন দুরবস্থা কোনো দিন কল্পনাও করিনি। জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছা তা–ই করেছে। নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে। সঙ্গে ছিল নানা রকম নোংরামি।’
তিনি যোগ করেন, ‘এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে। বলতে পারেন, শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে।’
একসময়ের তারকাবহুল শিল্পী সমিতি আজ অনেকটাই ফাঁকা বলে মনে করেন তিনি। অভিনেতা বলেন, ‘কিংবদন্তি রাজ্জাক আঙ্কেল, কবরী আপা, হুমায়ুন ফরিদী, ফারুক ভাইয়ের মতো মানুষেরা এখন আর নেই। আলমগীর, রুবেল, রোজিনা, আমিন খান, বাপ্পারাজ—কেউ সিনেমায় নেই। জুনিয়ররাও কাজ পাচ্ছেন না। সিনিয়র শিল্পীরা অবহেলিত।’
তিনি শিল্পী সমিতির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না, এমনটাই জানালেন। অভিনেতার ভাষ্য, ‘আমি চাই, সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। নির্বাচনের সময় আমাকে ও মৌসুমীকে ঘিরে নানা প্রশ্ন ওঠে, যা খুবই বিব্রতকর।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা মরে গেলে সব শেষ। তখন শিল্পী সমিতি শুরু হবে ডি গ্রেড শিল্পী দিয়ে, আগে যেটা ছিল এ প্লাস ক্যাটাগরির।’ এতো কিছুর মধ্যে ভালো গল্প পেলে অভিনয় করে যেতে চান ওমর সানী। ভালো কাজের জন্য এখনও মুখিয়ে থাকেন তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০