নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে রাতযাপন এমপিওভুক্ত শিক্ষকদের

অনলাইন ডেস্ক: কেউ কাঁথা বিছিয়ে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন, কেউ সামান্য কাগজ বা মাদুর পেতে শুয়েছেন; ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই রাতযাপন করছেন এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।

রোববার (১২ অক্টোবর) রাত ১২টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের অনেকেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘুমিয়ে গেছেন।

তারা জানিয়েছেন, ৩ দফা দাবিতে প্রজ্ঞাপন না হলে তারা এখান থেকে যাবেন না।

অন্যদিকে আজ শহীদ মিনার থেকে অনির্দিষ্টকালের জন্য সh এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

রাতে শিক্ষকদের অবস্থান তুলে ধরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ইতোমধ্যে আমাদের নিরীহ শিক্ষকদের ওপর পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ারশেল-জলকামান নিক্ষেপ করা হয়েছে। আমাদের শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমাদের কর্মবিরতির কর্মসূচি মঙ্গলবার ছিল। যেহেতু আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে, তাই আমাদের কর্মবিরতির কর্মসূচি আগামীকাল এগিয়ে এনেছি। আগামীকাল থেকে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে।

তিনি বলেন, প্রতিষ্ঠান খোলা থাকবে, অল্প কয়েকজন থাকবে; বাকি সবাই শহীদ মিনারে অবস্থান নেবে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ আমরা শহীদ মিনারে থেকে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব। একদিকে এখানে আমাদের লাগাতার ২৪ ঘণ্টা কর্মসূচি চলবে। অন্যদিকে সারা দেশের সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০