Hamidul Haque
১৫ মে ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিবিয়ায় সহিংসতা বৃদ্ধি, জাতিসংঘের ‘গভীর উদ্বেগ’

অনলাইন প্রতিবেদন: ১৪ মে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নতুন করে সংঘর্ষের পর একটি পুড়ে যাওয়া গাড়ির পাশ দিয়ে লোকজন যাচ্ছে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বৃহস্পতিবার সহিংসতা বেড়ে যাওয়ায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করে বলেছে, এই সংঘর্ষ ব্যাপক বাস্তুচ্যুতি ঘটাতে পারে এবং বেসামরিক নাগরিকদের গুরুতর ঝুঁকিতে ফেলতে পারে।

এর আগে সোমবার রাতে এ সংঘর্ষ শুরু হয়। ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণে শহরের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে এবং কমপক্ষে ছয় জন নিহত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তারা কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষের অবসানের ঘোষণা দিলেও বুধবার ত্রিপোলির একমাত্র বন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুনরায় সংঘর্ষ শুরু হয়, যা একজন নিরাপত্তা কর্মকর্তার ভাষায় ‘নগরযুদ্ধের’ রূপ নেয়। এরপর বৃহস্পতিবার বন্দুকের শব্দ থেমে গেলেও নতুন করে সহিংসতার আশঙ্কা এখনো রয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের এই সংস্থা বলেছে, তারা সহিংসতা বৃদ্ধিতে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

কারণ এতে ‘বিস্তৃত বাস্তুচ্যুতি ও বেসামরিক নাগরিকদের জন্য বিপদের ঝুঁকি’ রয়েছে।
ত্রিপোলিভিত্তিক সরকারের সমর্থক তুরস্ক বলেছে, তারা উত্তর আফ্রিকার দেশটি থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

বিভক্ত লিবিয়ায় সংঘর্ষের পটভূমি
২০১১ সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহের মাধ্যমে দীর্ঘকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন ও হত্যার পর থেকে লিবিয়া গভীরভাবে বিভক্ত রয়েছে। দেশটি বর্তমানে জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক প্রধানমন্ত্রী আবদুলহামিদ দেবাইবার নেতৃত্বাধীন সরকার ও পূর্বাঞ্চলে হাফতার পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে বিভক্ত।

ত্রিপোলি বৃহস্পতিবার শান্ত ছিল, যেখানে ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। স্কুল, ত্রিপোলি বিশ্ববিদ্যালয় ও শহরের একমাত্র বিমানবন্দর বন্ধ ছিল বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন। এ ছাড়া বেশির ভাগ দোকানও বন্ধ ছিল। তবে শহরের বাইরের কিছু এলাকায় দোকান খোলা থাকলেও সেখানে মালামাল সংকট দেখা দেয়।

সংঘর্ষের কারণ
সহিংসতা শুরু হয় সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যাপারেটাস (এসএসএ) প্রধান আবদেলঘানি আল-কিকলি নিহত হওয়ার পর।

তাকে দেবাইবার সমর্থক ৪৪৪ ব্রিগেড হত্যা করে বলে অভিযোগ। দ্বিতীয় দফা সংঘর্ষে ৪৪৪ ব্রিগেডের সঙ্গে রাদা বাহিনীর সংঘর্ষ হয়, যারা ত্রিপোলির পূর্বাংশ ও কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কিকলির গোষ্ঠী দক্ষিণাঞ্চলীয় আবু সালিম জেলা নিয়ন্ত্রণ করত।
কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা ত্রিপোলির একটি প্রধান সড়ক থেকে একটি মরদেহ উদ্ধার করেছে।

সংঘর্ষের প্রভাব ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এসএসএ সমর্থকরা কিকলির মৃত্যু ‘অপরাধীদের প্রতিপদে তাড়া করার সংকল্প’ বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছে। দেবাইবা মঙ্গলবার বলেছেন, তিনি ত্রিপোলি থেকে ‘অনিয়মিত গোষ্ঠীগুলোকে সরিয়ে’ শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিত করবেন।

লিবিয়া বিশেষজ্ঞ জালেল হারচাউই বলেছেন, এই সংঘর্ষ ‘ভূমির পুনর্বণ্টনের’ মতো, তবে জনপ্রিয় রাদা বাহিনীর বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে। রাদা বাহিনীর শক্ত ঘাঁটি সুক এল-জোমা এলাকায় বুধবার রাতে পাঁচ শতাধিক মানুষ দেবাইবা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে।

সংঘর্ষের ফলে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির দূতাবাসগুলো তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১০

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১১

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১২

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৩

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৪

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৫

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১৬

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১৮

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৯

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

২০