News Editor
১০ মে ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দ্বারপ্রান্তে আলোনসো!

রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম জাবি আলোনসো। সাবেক এই লস ব্লাঙ্কোস ও স্প্যানিশ তারকার স্বপ্ন পূরণের প্রায় দ্বারপ্রান্তে। চলতি মাসেই লা লিগা শেষে রিয়াল ছাড়তে পারেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। অনেক নাটকীয়তার পর তিনি ব্রাজিলের কোচ হওয়ার পথে আছেন। চূড়ান্ত ঘোষণা আসবে মে মাসের শেষদিকে। একইভাবে রিয়ালের কোচ হওয়ার প্রাথমিক কাজ সারছেন আলোনসো!

গতকাল (শুক্রবার) তিনি বায়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন চলতি মৌসুম শেষেই। বুন্দেসলিগার শিরোপা নিষ্পত্তি হওয়ার পর আর সময় নেননি আলোনসো। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আপনাদেরকে জানাতে পারি, এই সপ্তাহে ক্লাব ও আমি– আমরা সম্মত হয়েছি যে, এই দুটি ম্যাচই হবে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে আমার শেষ। এই ঘোষণা দেওয়ার এটাই উপযুক্ত সময়।’

গত মৌসুমে আলোনসোর হাত ধরে দারুণ চমক দেখিয়েছিল বায়ার লেভারকুসেন। প্রথম ক্লাব হিসেবে তারা কোনো ম্যাচ না হেরেই বুন্দেস লিগা শিরোপা জয়ের কীর্তি গড়ে। এ ছাড়া ইউরোপা লিগে হয় রানার্সআপ। কিন্তু এবার আর স্বপ্নময় মৌসুম কাটেনি আলোনসো এবং তার জার্মান ক্লাবটির। এবারের বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখের পেছনে থেকে তারা রানার্সআপ হবে। এর আগে ২০২২ সালের অক্টোবরে লেভারকুসেনের কোচ হয়ে আসেন আলোনসো।

dhakapost

যদিও রিয়ালের কোচ হওয়া নিয়েই এখনই কথা বলতে চাননি ৪৩ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার, ‘ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এটি নয়। কারণ রোববার এখানে ক্লাবের পক্ষ থেকে যথাযথ বিদায় জানাতে চায় কয়েকজন খেলোয়াড় ও আমাকে। মিশ্র অনুভূতি নিয়ে আমাদের এই সময়টা উপভোগ করা উচিৎ। বিগত সময়ে আমরা কী অর্জন করেছি তা নিয়ে গর্বিত ও খুশি হতে চাই। শুরুর দিন থেকে এখন পর্যন্ত পুরো সময়ের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

এদিকে, আলোনসোই যে রিয়াল মাদ্রিদের কোচ হতে যাচ্ছেন তা এক প্রতিবেদনে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। তাদের মতে, সম্প্রতি ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে আনচেলত্তির সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল রিয়ালের। তবে সেসব ভুলে এখন ইতালিয়ান এই মাস্টারমাইন্ডকে জমকালো আয়োজনে বিদায় জানাতে চায়। যদিও দুই মেয়াদে রিয়ালকে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেওয়া আনচেলত্তি এবার ফিরছেন অনেকটা শূন্য হাতে। তবে আশা টিকে আছে লা লিগার, বার্সেলোনার বিপক্ষে এল-ক্লাসিকোতেই (রোববার) সেটিও নিশ্চিত হয়ে যাবে।

আলোনসো রিয়ালের কোচ হওয়া নিয়ে মার্কা বলছে, সাবেক এই স্প্যানিশ তারকাই আনচেলত্তির উত্তরসূরি হতে চলেছেন। গত মৌসুমে লেভারকুসেন জার্মান বুন্দেস লিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফুটবল বিশ্বে তার কদর বেড়েই চলেছে। আনচেলত্তি যে রিয়াল ছাড়ছেন, সে ব্যাপারে দুই পক্ষ আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের সময়েই সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু এতদিন  রিয়ালের পরিচালকরা বিষয়টি গোপন রাখার পাশাপাশি ফুটবলের বাজার সম্পর্কে খোঁজখবর রাখছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০