নিউজ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৩, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন। এরদোগানের রাশিয়া সফরের উদ্দেশ্য শস্যচুক্তি পুনরুজ্জীবিত করা।

এরদোগানের দলের একজন মুখপাত্র সোমবার এ কথা জানান।

ক্ষমতাসীন দলের মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন ‘খাদ্য সংকট’ এড়ানো যাবে।

এর আগে ‘দ্য ব্লুমবার্গ বার্তা’ সংস্থার খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে এরদোগান ৮ সেপ্টেম্বর পুতিনের সাথে সাক্ষাৎ করতে পারেন।

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের নিবিড় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।

কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি বিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল।

গত মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০