Hamidul Haque
২২ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বাগমারায় ঘুর্ণিঝড় আমফানের আঘাতে ব্যাপক ক্ষতি

বাগমারা রাজশাহীপ্রতিনিধিঃ রাজশাহী বাগমারায় বুধবার থেকে শুরু হওয়া আমফানের আঘাতের ফলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে ফলে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমফানের কারণে বৈদ্যুতিক খুঁটিসহ গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া বসতবাড়ির ও মারাত্নক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা এলাকায় আম, কলা, লিচু, ধান, ভুট্ট্রাসহ বিভিন্ন বসতবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক তার ও খুটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডব শুরুর পর থেকেই উপজেলা জুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ। রাস্তায় রাস্তায় অনেক গাছের ডাল ভেঙ্গে পড়ে।

এছাড়াও উপজেলার বড়বিহানালী, যোগীপাড়া, হামিরকুৎসা,আউচপাড়া,গোয়ালকান্দি,বাসুপাড়া, মাড়িয়া, ঝিকরা, কাচারীকোয়ালীপাড়া, শ্রীপুরসহ কয়েকটি ইউনিয়নে আম, লিচু, কলা, বিভিন্ন সবজি, পান বরজ, ভুট্টাসহ বিভিন্ন ফসল ও গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে।

গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের আবুল কালাম আজাদ জানান, ঝড়ের কবলে তার কলা বাগানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গনিপুর, মাড়িয়া ইউনিয়ন ও ভবানীগঞ্জ পৌর এলাকায় কিছু মাটির বাড়ি ধ্বসে পড়েছে ও ঘরের চালা উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

পল্লী বিদ্যুৎ অফিস জানায়, তাদের সবকটি ফিডার এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সংযোগ স্বাভাবিক রাখতে মাঠে সেগুলোর মেরামত কাজও চলছে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, ক্ষয়ক্ষতি নিরপনের জন্য জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। পরে সেগুলোর তথ্য দেয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০