নিউজ ডেস্ক
১২ অগাস্ট ২০২৩, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেলেন ব্রিটিশ হাইকমিশনার

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের কার্যক্রম সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। কুমুদিনীর স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি শিক্ষা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কাজে আসবে। এ বিষয়ে তারা সার্বিক সহযোগিতা করে থাকেন।

আজ শনিবার সকালে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ব্রিটিশ হাইকমিশনার সারা কুক শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছলে সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে স্বাগত জানান।

এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) অনিমেশ ভৌমিক উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০